সোমবার, মে ৪, ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: পুলিশের সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ:
পুলিশের সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এসিএম নিউজ, ঢাকা
পুলিশের সাবেক ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মনির মিয়া অভিযোগ সংশ্লিষ্ট নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, নাজমুল আলমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক ওই অভিযোগ অনুসন্ধান করছে। অনুসন্ধান কালে যারা গেছে নাজমুল আলম যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশ চলে যেতে পারে। সেটা হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ