সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

এসিএম নিউজ ডেস্ক

গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত বারোটার দিকে চট্টগ্রামের চন্দনাইশের আবদুল বারিহাট এলাকায় মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাঁদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন সাংবাদিকদের জানান, রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।
ওসি বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ