রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

বর্তমানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,বরিশাল এর যুগ্ম কমিশনার মাজেদুল হকের বিরুদ্ধে ”বিয়ের প্রলোভনে ধর্ষণ”, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যা নিয়ে এনবিআরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারের উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হওয়ায় বিস্মিত হয়েছেন খোদ মাজেদুল হকের সহকর্মীগণও।

খোঁজ নিয়ে জানাগেছে, ১৬/১১/২০২৫ তারিখে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ ভুক্তভোগী পারুল নাহার(২৮) এ মামলা দায়ের করেন। মামলায় কাস্টমসের যুগ্ম কমিশনার মাজেদুল হক(৪৬) সহ পাঁচ জনের নাম নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, কাস্টমসের যুগ্ম কমিশনার মাজেদুল হক ফেসবুকে পরিচয়ের সুবাদে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী তরুণীর সঙ্গে ”প্রেমের সম্পক” গড়ে তোলেন এবং ”বিয়ের প্রলোভন দেখিয়ে” তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, কাস্টমসের যুগ্ম কমিশনার মাজেদুল হক এর নির্দেশে আনোয়ার নামে এক ব্যক্তি ২০০ থেকে ৩০০ লোক নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাবাসহ পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়

জানাগেছে,মামলার পর ভুক্তভোগীর ওপর চাপ সৃষ্টি ও হুমকির অভিযোগে দিনাজপুর কোতয়ালী থানায় আরেকটি লিখিত এজাহার দায়ের (মামলা নং-২৩,২০/১১/২০২৫) করা হয়েছে। এজাহারে মো. রাজন, মো. ভূট্টু, মো. মোজাফ্ফর রহমান (মনজু), মো. আহসান সহ ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলাটি তুলে নিতে কাস্টমসের যুগ্ম কমিশনার মাজেদুল হক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে নিয়মিত ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি ভুক্তভোগীকে একা দেখা না করলে অপহরণ ও গুম করার হুমকিও দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে করে অস্ত্রসজ্জিত একটি দল দিনাজপুরের কসবা খোয়ারের মোড়ে ভুক্তভোগীর বাবার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হলে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ আসার আগেই হামলাকারীরা তাকে স্থানীয় ইউপি সদস্যের কাছে রেখে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, মাজেদুল হক বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় পরিচয়ে ক্ষমতা প্রদর্শন করেন। তার স্ত্রী মোসাম্মৎ বিলকিস আক্তার ২৮তম বিসিএস ক্যাডার। দুই সন্তানের পিতা মাজেদুল হক ।

মামলার এজাহার অনুযায়ী,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমবার দিনাজপুর শহরের মাজেদুলের এক বন্ধুর ভাড়া করা মেসে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং অগোচরে তাদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে রাখে মাজেদুল হক। পরবর্তীতে ঐ তরুনী মাজেদুলের সাথে দেখা করতে না চাইলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আবারও খুলনা নিয়ে তাকে ৯ দিন আটকে রাখে, রংপুরে চাকরির সুবাদে একাধিকবার এবং ঢাকায় মোহাম্মদপুর আশা ইউনিভার্সিটির পাশে তার নিজের বিলাসবহুল ফ্ল্যাটে রেখে মাসের পর মাস তরুনীর দেহ ভোগ করে । পরবর্তীতে ঐ তরুনী বিয়ের জন্য চাপ দিলে মাজেদুল তাকে বিষয়টি প্রকাশ না করার জন্য মিথ্যা প্রলোভন দেয় ।এতেও সমাধান না হলে, মাজেদুল সন্ত্রাসী বাহিনী দিয়ে তরুনী ও তার পরিবারকে হত্যা, এমনকি নিশ্চিহ্ন করার হুমকি দেয়।

উক্ত ঘটনায় পারুল নাহার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করলে মাজেদুল তরুনীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি-ধামকি প্রদান করে। এতেও তাকে ক্ষান্ত করতে না পারায় তার বাবাকে ক্যাডার বাহিনী দিয়ে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, কাস্টমসের যুগ্ম কমিশনার মাজেদুল হকের পূর্বের কর্মস্থল কাস্টমস,এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট,রংপুর এর তৎকালীন কমিশনার অরুণ কুমার রায়ের কাছে ভুক্তভোগী পারুল নাহার মৌখিক অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে ভুক্তভোগীকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। অপহরণের পর তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে তাকে একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগী আরও উল্লেখ করেন, প্রাণনাশের আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কারণে তিনি দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে পারেননি।

এমনকি বিষয়টি প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে । বিষয়টি যাতে মিডিয়াতে প্রকাশ না পায় সেজন্য কাস্টমসের যুগ্ম কমিশনার মাজেদুল হক নানা কৌশল অবলম্বন করেছিলেন।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্যে কাস্টমসের যুগ্ম কমিশনার মাজেদুল হক এর ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তার বর্তমান কর্মস্থল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,বরিশাল এর ল্যান্ড ফোনে চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এমনকি মাজেদুল হকের ই-মেইলে অভিযোগপত্র সম্বলিত বার্তা পাঠিয়ে বক্তব্য চাওয়া হলেও তিনি কোন রেসপন্স করেন নি।

তবে মাজেদুল হকের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও একটি সূত্র নিশ্চিত করেছে যে, দায়েরকৃত মামলাটি গত সপ্তাহে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এ বিষয়ে মামলার বাদী পারুল নাহার বলেছেন,ভয়ভীতি প্রদর্শন ও পেশীশক্তি প্রয়োগ করে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। পরিবারের নিরাপত্তার স্বার্থে মামলা প্রত্যাহার করলেও অভিযুক্তদের শাস্তি চেয়েছেন ভূক্তভোগী।

যুগ্ম কমিশনার মাজেদুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এনবিআরের শাটডাউন আন্দোলনে সক্রিয় অংশগ্রহন,রাজস্ব ফাঁকিতে যোগসাজস এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। ক্রমাগত…

@durnitirdiary

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ