শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

চসিকের সাবেক কাউন্সিলর জিয়াউল হকের বিরুদ্ধে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

চট্টগ্রাম ও কক্সবাজারে দুটি বহুতল ভবন ও ১৯টির বেশি জমির মালিক চট্টগ্রাম সিটি করপোরেশন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক ওরফে সুমন। পাশাপাশি তাঁর স্ত্রী শাহনাজ আকতারও ২ কোটি টাকার মালিক। দুদক বলছে, দুর্নীতির মাধ্যমে  ১৮ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এই দম্পতি। এই অভিযোগে দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলা দুটি করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ