মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

মিরপুর-১ সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর–সাগর–সবুজ’ চক্রের দৌরাত্ম্য: ঘুষ–জালিয়াতিতে অচল প্রশাসন

রাজধানীর মিরপুর-১ সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের আধিপত্য চলছে বলে অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা মানুষের অভিযোগ—অফিসটি আর সরকারি সেবাকেন্দ্র নয়, বরং ব্যক্তিগত স্বার্থে পরিচালিত এক দালাল-নির্ভর ব্যবস্থা। দালিল, নামজারি, শ্রেণি পরিবর্তন, এনআইডি যাচাই—সব সেবার ওপরই একটি নির্দিষ্ট চক্রের ‘ফজর–সাগর–সবুজ’ দলের নিয়ন্ত্রণ রয়েছে। সাব-রেজিস্ট্রারেরও এদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারীরা বলেন— “এই অফিসে সিভিল সার্ভিসকে চ্যালেঞ্জ করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা।”

তাদের মতে, সেবাগ্রহীতাকে নিয়মমতো সেবা পাওয়ার সুযোগ দেওয়া হয় না। বরং সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারিত টাকা না দিলে কোনো কাজই অগ্রসর হয় না।

▶ ঘুষ বাণিজ্যের ‘রেট লিস্ট’

সেবাগ্রহীতাদের বর্ণনায়—

  • সাধারণ দলিল লেখার জন্য ঘুষ ২–৫ হাজার টাকার কম নয়

  • রেজিস্ট্রি সম্পন্ন করতে ১৫ হাজার থেকে ১–১.৫ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়

  • শ্রেণি পরিবর্তন বা নামজারি করতে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করা হয়

  • Less Value দেখিয়ে রেজিস্ট্রির নামে ‘সুবিধা বাণিজ্য’ চলছে

অভিযোগকারীদের দাবি—ঘুষ না দিলে নথি আটকে রাখা, ভুল দেখানো, কিংবা অযৌক্তিক সময়ক্ষেপণ—এসব হয় নিয়মিতভাবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ