সোমবার, জুন ২২, ২০২৬

ফাওজুল কবির: গত ১৬ বছরের মতো দুর্নীতি এখনও বিদ্যমান

সন্দ্বীপের উন্নয়নকাজ পরিদর্শন শেষে বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতি গত ১৬ বছর ছিল, বর্তমানেও আছে। দুর্নীতি দূর না হলে নতুন করে উন্নয়নকাজ অনুমোদন দেওয়া হবে না।

আজ রোববার দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় তিনি সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন। সন্দ্বীপে চলমান বিভিন্ন উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে এ সময় উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ