রবিবার, জুন ২৮, ২০২৬

সাবেক ও বর্তমান ৫০ পুলিশ কর্মকর্তাকে নিয়ে দুদকের তদন্ত চলছে

গত ১৫ বছরে পুলিশের উচ্চপর্যায় থেকে শুরু করে থানার কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক ফাইল খুলেছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের নজিরবিহীন দুর্নীতির পর সাবেক আইজিপি নুর মোহাম্মদ, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি।

বুধবার (৩ ডিসেম্বর) ঘুষ-দুর্নীতির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম ও বিশেষ শাখার (এসবি) সাবেক সহকারী পুলিশ পরিদর্শক (এআইজি) মাহাবুব হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানিয়েছে দুদক।

এদিকে কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে প্রশ্নের জবাবে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দিয়েছেন। এদিন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, ‘পুলিশ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি একটি জটিল সমস্যা। হুট করে এর সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।’

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ