বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

৫ কোটি টাকার লেনদেনের বিনিময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নিয়োগের অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর প্রধান প্রকৌশলী হিসেবে আঃ আউয়ালকে নিয়োগ দিতে প্রায় ৫ কোটি টাকার লেনদেন হয়েছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ দপ্তরে সাম্প্রতিক সময়ের নিয়োগ প্রক্রিয়া ঘিরে স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, যোগ্যতা ও জ্যেষ্ঠতার পরিবর্তে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ কারিগরি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্য ও নিরাপদ পানি সরবরাহের মতো সংবেদনশীল খাতে দায়িত্বপ্রাপ্ত শীর্ষ পদে এ ধরনের অভিযোগ সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

@crimeof24media

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ