রবিবার, জুন ২৮, ২০২৬

সরকারি বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সরকারের সব খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যেখানে প্রাইভেট সেক্টরগুলো উন্নতি করেছে সেই একই রকম সরকারি খাত যেমন— বিমান, রেলসহ বিভিন্ন সেক্টর দুর্নীতিতে জর্জরিত। সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানগুলোতে ঘুষ না দিলে জনগণের এক পারসেন্ট কাজও হয় না।

তিনি আরো বলেন, ৭১ এর স্বাধীনতার পর থেকে ২৪ এর স্বাধীনতার পর এখন পর্যন্ত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশে শাসক পরিবর্তিত হয়েছে, শাসক দলের প্রতীক আর মার্কার পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থা ও বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

আমরা সব সময় ব্যভিচার আর জুলুমের শিকার হয়েছি।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গণ সমাবেশে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, আমরা কোনো সময় নিজের স্বার্থে কাজ করিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ