
সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন আলাল সরদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের ১ম প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ নভেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, ড. প্রশান্ত কুমার রায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন। পাশাপাশি তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।
এসব অভিযোগের ভিত্তিতে ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

