ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শুক্রবার তাঁর প্রভাবশালী চিফ অব স্টাফ ও শীর্ষ মধ্যস্থতাকারী আন্দ্রি ইয়ারমাককে পদ থেকে সরিয়ে দিয়েছেন। ব্যাপক দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা তাঁর বাড়িতে অভিযান চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হলো।
ইয়ারমাককে এমন সময় অপসারণ করা হলো, যখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ থামাতে একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে ইউক্রেনের আশঙ্কা, এটি বাস্তবায়িত হলে কিয়েভের তরফে রাশিয়াকে বড় ছাড় দিতে হতে পারে। যুদ্ধ বন্ধের প্রয়াসের মধ্যেও রাশিয়া পূর্ব ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে।
এমন এক প্রেক্ষাপটে ইয়ারমাকের অপসারণ জেলেনস্কির জন্য একটি গুরুতর ধাক্কা। যুদ্ধের পুরো সময় ইয়ারমাক অবিচলভাবে জেলেনস্কির পাশে ছিলেন। প্রেসিডেন্টের প্রায় সব দাপ্তরিক ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, ইয়ারমাকের পরিবর্তে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম উমেরভ আলোচনায় নেতৃত্ব দেবেন।
বিতর্কিত চিফ অব স্টাফ ইয়ারমাককে সরিয়ে দেওয়ার জন্য বিরোধী দলগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন জেলেনস্কি। এরপরও গত সপ্তাহে তিনি ইয়ারমাককে ইউক্রেনের শীর্ষ মধ্যস্থতাকারী হিসেবে মনোনীত করেন।