মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় লাইসেন্সবিহীন মটরসাইকেল ধরতে উপজেলা প্রশাসনের ঝঁটিকা অভিযান

খান আরিফুজ্জামান নয়ন, খুলনা

খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও গাড়ির বিরুদ্ধে চলছে অভিযান। ডুমুরিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এসব অবৈধ যানবাহন ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। অর্থদণ্ডও করা হচ্ছে।

সোমবার(৬ ই এপ্রিল) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে এ.লতিফ ফিলিং স্টেশনে পৃথক অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ টি মামলায় মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সবিতা সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সবিতা সরকার গণমাধ্যমকে বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। লাইসেন্স ও বৈধ কাগজ না থাকায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮-এর অধীনে মামলা এবং অর্থদণ্ড আদায় করা হচ্ছে।

অবৈধ মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক এবং হেলমেটবিহীন বাইকারদের আইনের আওতায় আনতে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার আরও বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কালোবাজারি, অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে মুনাফা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিচালিত অভিযানে এ সময় উপস্থিত ছিলেন এ.লতিফ ফিলিং স্টেশনে দায়িত্বরত তদারকি কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শাহাঙ্গীর আলম, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ