মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

ডিজিএফআই প্রধান মামুন ৩ দিনের রিমান্ডে: নতুন মোড় মামলায়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় নতুন করে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন। এর আগে একই দিন পুলিশ তার চার দিনের রিমান্ড আবেদন করেছিল।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জামাল উদ্দিন মার্জিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল উদ্দিন মার্জিন আদালতে বলেন, আসামি নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দিয়েছেন। তবে এ ধরনের মামলায় আসামিরা সাধারণত নিজেদের নির্দোষ দাবি করে থাকে। রাষ্ট্রপক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ উপস্থাপন করা হলে আদালত তা বিবেচনায় নিয়ে তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) একই মামলায় শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিলেন। তারও আগে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

@jagonews24

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ