বুধবার, জুন ২৪, ২০২৬

বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের দণ্ড—ব্রিটিশ গণমাধ্যম কী বলছে?

বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রায় সবগুলো মিডিয়া এবং বিশ্বের বিখ্যাত সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে গত জানুয়ারিতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে সোমবার (১ ডিসেম্বর)। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বেশিরভাগ মিডিয়া।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ