মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

দুদকের অভ্যন্তরেও দুর্নীতির উপস্থিতির অভিযোগ—আব্দুল মোমেন

সিলেটে দুদকের গণশুনানি অনুষ্টিত হলো আজ রবিবার (২৩ নভেম্বর)। গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, শুধু দীর্ঘসূত্রতাই নয়, দুদকের ভেতরও রয়েছে দুর্নীতি।

দুপুরে সিলেটের রিকাবীবাজারের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ স্বীকারোক্তি দেন চেয়ারমাান মোমেন।দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সকাল ১০টা থেকে গণশুনানি শুরু হয়। এতে ৭৩টি অভিযোগ উত্থাপন ও শুনানি হয়। সংশ্লিষ্ট দপ্তরের অভিযুক্ত কর্মকর্তারাও এতে অংশ নেন।

এ ছাড়াও হাসপাতালে টিকিটের দাম বাবদ অতিরিক্ত টাকা নেওয়া, টাকা ছাড়া শয্যা না দেওয়া, পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেন, কম্পোজের দোকান গুলোতে অবৈধ অর্থের লেনদেন, জালালাবাদ গ্যাসের সংযোগে অনিয়ম- ইত্যাদি অভিযোগও উত্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

শুনানী শেষে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা বা কর্মচারির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা অভিযান চালাচ্ছি এবং এর সুফলও পাওয়া যাচ্ছে।তিনি বলেন, ‘দুদকে অনেক কর্মী দুর্নীতির তথ্য চাপা দেন, তবে গণমাধ্যম তা করে না। তাই গণমাধ্যমকে সবসময় গুরুত্ব দেই আমরা।

এর আগে দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুদক চেয়ারম্যান।
গণ শুনানিতে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা–উন–নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মু. মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ