মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

এতিমের অনুদান আত্মসাতের ঘটনায় দরগাহ শরিফের কর্মচারীসহ দুইজনের বিরুদ্ধে মামলা

এতিমের কল্যাণে আসা অনুদানের ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৯১৭ টাকা আত্মসাতের অভিযোগে মাদারীপুরের হযরত শাহ-মাদার দরগাহ শরিফ এতিমখানার সেক্রেটারি ও সুপার মোহাম্মদ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া, এ মামলায় আরও আসামি হয়েছেন মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরে মামলাটি করেন। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয় আসামিরা কাগজ জালিয়াতি ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৯১৭ টাকা আত্মসাৎ করেন।

এতিমখানায় এতিমের প্রকৃত সংখ্যা গোপন করে চার বছরে অতিরিক্ত ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত দুস্থ/এতিম দেখিয়ে ৪৩ লাখ ২০ হাজার টাকা এবং স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে যোগসাজশে এতিমদের কল্যাণে ব্যবহৃত ইসলামী ব্যাংকের মাদারীপুর শাখা থেকে ৪৭ লাখ টাকা ও এতিমদের কল্যাণে অনুদানকৃত ১০ লাখ ৯৯ হাজার ৯১৭ টাকাসহ মোট ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৯১৭ টাকা আত্মসাৎ করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ