সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী নিয়মিত অভিযানে সদর উপজেলার সিট ছিলারং পাওয়ার হাউস এলাকার ভেতরে থেকে ১০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও। এদের মধ্যে একজন আর্জেন্টিনা সমর্থক।
১৮ জুন পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন মো. আহসান হাবীব (২৫) ও মো. তৌফিক এলাহী (২৫)। অভিযানে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী আসামি দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করন। অভিযানে রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ এবং উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা সবসময় জিরোটলারেন্স।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com