সুপ্রিম কোর্টের বিচারক ও আদালতকে প্রভাবিত করে নিজের পক্ষে রায় নেওয়ার অভিযোগে ব্যবসায়ী কে এম সোহেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
২১ মে সুপ্রিম কোর্টের আটজন আইনজীবীর পক্ষে ই-মেইলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার)।
নোটিশে অভিযোগ করা হয়, রাজধানীর ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আদি বাংলা গার্মেন্টসের মালিক ব্যবসায়ী কে এম সোহেল আদালতের রায় নিজের পক্ষে নেওয়ার উদ্দেশ্যে আবুল হাসেম নামের এক ব্যক্তিকে ৫ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ঘুস দিয়েছেন।
নোটিশদাতাদের মধ্যে আরও রয়েছেন ব্যারিস্টার মাহদী জামান, অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার, অ্যাডভোকেট লোকমান হাকিম, অ্যাডভোকেট আবদুল লতিফ, অ্যাডভোকেট খায়রুল বাশার ও ব্যারিস্টার মো. কাউসার।
এক সংবাদ সম্মেলনে কে এম সোহেল দাবি করেন, আবুল হাসেম নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিলেও তিনি আসলে ঢাকা জজকোর্টের আইনজীবী।
এদিকে প্রতারণার অভিযোগে আবুল হাসেমের বিরুদ্ধে এরই মধ্যে একটি মামলা করেছেন কে এম সোহেল। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ না করা হলে সুপ্রিম কোর্টে রিট দায়েরসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ব্যারিস্টার মো. সোলায়মান বলেন, যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে উচ্চ আদালতে রিট দায়েরসহ অন্যান্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com