মাসুদ চৌধুরী সাঈদ:
পিতার শারীরিক নির্যাতনের শিকার সৎকন্যা। থানায় অভিযোগ। অতঃপর ডিবির হাতে গ্রেফতার। মানিকগঞ্জে সিংগাইর উপজেলায় ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে মতি বেপারী (৪৫)কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ মে বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মতি বেপারী সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ সুবুর আলী ব্যাপারীর পুত্র। জানা যায়, প্রায় ৬ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় এক নারীকে বিয়ে করেন মতি বেপারী। বিয়ের ৬ মাস পর ঐ নারীর গর্ভে থেকে একটি কন্যা সন্তানের জন্ম হয়। গত ১ মে রাত ১১ ঘটিকার সময় সবাই ঘুমিয়ে পড়ে।
অভিযোগ রয়েছে মতি স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে দেন। স্ত্রী ঘুমানোর পর আনুমানিক রাত ২ ঘটিকার সময় সৎকন্যার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অমানুষিক নির্যাতন চালায়। শিশুটির আর্তচিৎকারে মায়ের ঘুম ভেঙে যায় । ঐ নরপশু পিতার নিকট থেকে শিশু কন্যাকে উদ্ধার করে মা। এ সময় শিশুটি ব্যথায় প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। ঘটনার একপর্যায়ে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে রাতেই পালিয়ে যান মতি ব্যাপারী। পরের দিন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ৪ মে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। মামলা পর আসামিকে গ্রেফতারের জন্য মাঠে নামে পুলিশ। দ্রুত গ্রেফতারের জন্য পরবর্তীতে গোয়েন্দা পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তি মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com