সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে মাদকের ভয়াল থাবায় বিপন্ন হয়ে পড়েছে সামাজিক পরিবেশ। এক সময়ের শান্ত এই জনপদ এখন মাদকসেবী ও ব্যবসায়ীদের ‘স্বর্গরাজ্যে’ পরিণত হয়েছে। বিশেষ করে গাঁজা, ইয়াবা আর টাপেন্টাডলের অবাধ বিস্তার এবং প্রভাবশালী কিছু ব্যবসায়ীর ছত্রছায়ায় চলা এই মাদক ব্যবসার কার্জকলাপ স্থানীয় অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত কিছু অসাধু ব্যবসায়ী কোনোকিছুর তোয়াক্কা না করে দিনেদুপুরেই ইয়াবা ও টাপেন্টাডল বিক্রি ও সেবন করছে। শুধু নিজেরা সেবন করেই ক্ষান্ত হচ্ছেন না, তারা বিভিন্ন এলাকা থেকে বহিরাগতদের এনে বা নিজস্ব বাসভবনে নিয়মিত মাদকের আড্ডা বসাচ্ছেন। কিছুদিন আগে এরকম মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী, সাসলাপিয়ালা,নয়ার হাট ও মাদারগঞ্জ এলাকায় মাদকের এই দৌরাত্ম সবচেয়ে বেশি। কিছুদিন আগে মাদক ছিনতাইয়ের একটি ঘটনায় খবর প্রকাশিত হলে নড়েচরে বসে ভূল্লী থানাপুলিশ। কয়েকজায়গায় মাদক বিরোধী সভা সমাবেশ করতেও দেখা গেছে তবে তবে স্থানীয়দের দাবি মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা মূল হোতারা মাঝেমধ্যে ধরা পরলেও আবার অর্থের জোরে জামিনে বের হয়ে আবারও শুরু করে মাদকের ব্যবসা এবং স্থানীয় প্রভাব খাটিয়ে তারা প্রশাসনের নজরদারির বাইরে থাকছেন অনেক মাদক ব্যবসায়ী। নাম প্রকাশ না করাট সর্তে একজন জানান, এসব ব্যবসায়ীদের দাপটে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রতিবাদ করলেই নেমে আসে হুমকি-ধমকি। ফলে এক প্রকার প্রকাশ্যেই চলছে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড।
মাদকের এই সহজলভ্যতার সবচেয়ে বড় শিকার হচ্ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা ক্রমশ এই মরণনেশায় জড়িয়ে পড়ছে। প্রতিদিনের এই মাদক আড্ডার প্রভাবে বাড়ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। সচেতন মহলের মতে, এখনই যদি এই চক্রকে থামানো না যায়, তবে এলাকার সামাজিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে।
এলাকাবাসীর দাবি: "আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। মাদকের এই স্বর্গরাজ্য গুঁড়িয়ে দিতে এবং অসামাজিক কার্যকলাপে লিপ্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।"
এবিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী'র কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অভ্যহত ছিলো এবং আছে,হয় বিক্রেতা থাকবে না হয় পুলিশ থাকবে, আমরা বিভিন্ন হাটবাজার,স্কুল ও অভিভাবকদের নিয়ে মাদকবিরোধী সভাসমাবেশ করছি মানুষকে সচেতন করছি যেন তারা এই মরন নেশায় আসক্ত না হয়।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com