শেখ রেহানার স্বামী ড. শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ
এসিএম নিউজ, ঢাকা
দুর্নীতির মামলা থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আয়কর নথি জব্দের এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন অভিযুক্ত শফিক আহমেদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়, যা তদন্তাধীন। শফিক আহমেদ একজন নিয়মিত আয়কর দাতা। তার সম্পদের পরিমাণ বা সম্পদের উৎস এসব বিষয়ে জানার জন্য আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন। লতি পর্যালোচনা করতে তা জব্দের জন্য আদালতের নির্দেশনাও প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com