এসিএম নিউজ, ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্চমান সহকারী ফাতেমা বেগমের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত শুনানি শেষে এ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ।
দুদকের আবেদনে বলা হয়েছে, ফাতেমা বেগমকে তার এবং তার নির্ভরশীলদের অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ফাতেমার সমস্ত আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন। নথি পর্যালোচনার জন্য তা জব্দের নির্দেশ প্রয়োজন আদালতে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com