
রসিংদীর শিবপুরে স্বাক্ষর জালিয়াতি করে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পিআইও) অফিসের সরকারি প্রকল্প টিআর/কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে প্রজেক্ট কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন ও পিওন আশিককে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তুহিনের বাসা থেকে প্রকল্পের ৫২ লাখ টাকা জব্ধ করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার ও টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকতা মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে গতকাল রাত ৩টার দিকে কার্য সহকারী (প্রজেক্ট) কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিনের বাসায় অভিযান চালায় গোয়েন্দা সংস্থা (এন এস আই)। ওই সময় তার বাসায় থাকা নগদ ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়।
শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস ও এনএসআই সূত্রে জানা যায়, গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প টিআর/কাবিখা’র প্রকল্প থেকে ভুয়া বিল ভাউচার ও পিআইও’র স্বাক্ষর জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা তুলে নেয় অফিসের কার্য সহকারী (প্রজেক্ট) কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন ও পিওন আশিক।
এরই মধ্যে গত ১৫ জুন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিআর/কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেন। কিন্তু বাজেট না থাকায় ৮১টি বিল (বাউন্স হয়) ফেরৎ আসে। বিষয়টি নিয়ে অফিসে আলোড়ন সৃষ্টি হয়। পরে গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিষয়টি নিয়ে গোপন অনুসন্ধান শুরু করেন।
ওই সময় ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পিআইও অফিসের ২ কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৩টার দিকে এনএসআই কর্মকর্তারা তুহিনের বাসায় অভিযান পরিচালনা করেন। ওই সময় তার আলমিরাতে থাকা নগদ ৫২ লাখ টাকা খুঁজে পান।
কিন্তু এই টাকার উৎসের সঠিক কোন ব্যাখ্যা দিতে পারেননি তুহিন। পরে মঙ্গলবার সকালে পুলিশ নগদ টাকাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
@দেশ রূপান্তর
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com