শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

এসিএম নিউজ ডেস্ক

ভোটকেন্দ্রের সামনে থেকে চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরীফকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।
জানা গেছে, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মো. শরীফ। স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে বিষয়টি জানায়। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে নগদ ৭৯ হাজার টাকাসহ আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘জামায়াত নেতা শরীফ ভোটারদের নগদ টাকা বিতরণ করছিলেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বলেন, ‘জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. শরীফ নামে একজনকে নগদ ৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ