
এসিএম নিউজ, ঢাকা
রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার সময় জামায়াতে ইসলামীর এক নেতাকে আটকের তাঁকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি হলেন সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব।
ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে মো. হাবিব ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন—এমন অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাঁকে দুই দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
# ১১.০২.২৬

