শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

এসিএম নিউজ ডেস্ক

শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করার পর তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে বেশ কয়েকজন জামায়াত কর্মী নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টার বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
এ সময় বাড়িতে তল্লাশি চালানো হলে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম, টাকা বিতরণের কিছু কাগজসহ জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে এদের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস খবর পেয়ে ঘটনাস্থলে যান। এরপর ঘটনাস্থলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজনকে দুই বছরের কারাদণ্ড দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ