ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের কাছ থেকে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ টাকা। যদিও তাকে আটকের সময় প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।
বুধবার বিকেলে মেশিনের মাধ্যমে জব্দ করা অর্থ গণনা শেষে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করলেও তখন টাকার সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেননি।
এদিকে আটকের পর বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জামায়াত নেতা বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেনের টাকা। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com