
একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, তাঁর স্ত্রী, মেয়ে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব ব্যাংক হিসাবে প্রায় ৩ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক বায়োজিদুর রহমান ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, তাঁর স্ত্রী, মেয়ে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানের সময় অস্থাবর সম্পদগুলো অর্জনের সপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। সম্পদগুলো নানাভাবে হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে, যা মানি লন্ডারিং আইনে অপরাধ।
আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মোজাম্মেল হক বাবু বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com