কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ফজলুল হক। তিনি জানান, দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইমরান খান মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা হলেন কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার আব্দুল মান্নান চৌধুরীর ছেলে জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়া। জিয়াউল চৌধুরী টিপু এর আগে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, জিয়াউল চৌধুরী টিপু দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করেন। অর্থ প্রাপ্তির ভুয়া হলফনামা তৈরি করে তা বৈধ হিসেবে ব্যবহার করেন এবং প্রকৃত হলফনামাগুলো অসৎ উদ্দেশ্যে বিনষ্ট করেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী যৌথভাবে প্রায় ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মে গভীর রাতে জিয়াউল চৌধুরী টিপুর ছোট ভাই আবদুল হাসান চৌধুরী অপুকে চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে বক্তব্য জানতে জিয়াউল চৌধুরী টিপুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ
@247banglanews
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com