পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার ফাইল গায়েব করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সি.এ মো: ইয়াসির আরাফাতের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার প্রকল্পের নামকাওয়াস্তে কাজ করে শিংহভাগ টাকাই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সি.এ আরাফাতের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ডরমেটরি ভবনের সংস্কার দেখিয়ে ১০ লাখ টাকা বরাদ্দ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বন্ধু শফিকুল ইসলাম শফিক এর লাইসেন্স (শফিক এন্টারপ্রাইজ), উপজেলা ইউএনও অফিসের বাসভবনের সম্মুখ রাস্তায় ২০ লাখ টাকা বরাদ্দ করে সহযোগী ব্যবসায়ী মো: মোজাম খান, মেসার্স খান এন্টারপ্রাইজ (সদর ওয়ার্ড বিএনপির সভাপতি), ইউনএনও অফিস সংস্কারের নামে ১০ লাখ টাকা পাশ্ববর্তী উপজেলা কাউখালীর বন্ধু মেসার্স আল মাহামুদ এন্টারপ্রাইজ (কাউখালী ছাত্রদলের আহবায়ক) এর নামের ঠিকাদারী লাইসেন্সে মোট ৪০ লাখ টাকার প্রকল্প বানিয়ে নামকাওয়াস্তে কাজ করে অর্থ আত্মসাৎ করেন। এ নিয়ে নাজিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ মানুষের মাঝে ক্ষোভ প্রকাশ পাচ্ছে, তবে স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না এই কর্মচারীর বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা প্রকৌলশী মো: রাইসুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না।
@amadersomoy
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com