এসিএম নিউজ, ঢাকা
দুর্নীতির অভিযোগ চলমান থাকায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক সজল হোসেন দুর্নীতির আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি কেনার অভিযোগের অনুসন্ধান চলছে। আনিস আহমেদ তার ভাই সাবেক সেনাপ্রধানের দুর্নীতির অন্যতম সহযোগী।
অনুসন্ধান কালে দুদক জানতে পেরেছে আনিস আহমেদ দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি অন্য দেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০১৪ সালের ১৭ অক্টোবর দুর্নীতির অভিযোগ চলমান থাকায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত। এসব অভিযোগ থাকা সত্ত্বেও আজিজ আহমেদকে এখনো গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৫ আগস্ট পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার তৎকালীন বিডিআর'র ডিএডি আব্দুর রহিমকে কারাগারে হত্যার অভিযোগে আজিজ আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল আজিজ। আব্দুল আজিজ মৃত আব্দুর রহিমের ছেলে।
একই বছর ১৯ সেপ্টেম্বর আজিজ আহমেদ, তার ভাই তোফায়েল আহমেদ জোসেফ ও হারিস আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও র্যাব ৩ এর সাবেক অধিনায়ক শফিউল্লাহ বুলবুলের বিরুদ্ধে ১০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং এন্ড পেপারস লিমিটেড চেয়ারম্যান সেলিম প্রধান
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com