এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দম্পতির ক্রোক করা সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিসর্জন আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান দুর্নীতি দমন কমিশনের দুদক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক নির্দেশ দেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ জানুয়ারি এস আলমের ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা ক্রোকের নির্দেশ দেন আদালত। দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক ক্রোককৃত জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দেন।
চট্টগ্রামের বিভিন্ন স্থানে এসব সম্পদ রয়েছে যা দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করা হয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়। আদালত চট্টগ্রামের জেলা প্রশাসককে এসব সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন।
এদিকে দুদকের আরেক আবেদনে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নানের
দু’টি ফ্ল্যাট যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৮৬ হাজার টাকা দেখভালের জন্য ঢাকার জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন। মিরপুরে ডিওএইচএসে সাবেক বিমানবাহিনীর প্রধানের স্ত্রীর ৩৭ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাটও দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের রুপগঞ্জের তিন দাগে আব্দুল হান্নানের নামে সাত দশমিক ৮৪ শতাংশ জমি, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে আব্দুল হান্নানের মালিকানাধীন একটি জমির ওপর নির্মানাধীন ৭ তলা ভবনের দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান সাবেক বিমান বাহিনী প্রধান ও তার স্ত্রীর এসব সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন করেন।
শুনানি শেষে আদালত ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকদের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেন আদালত।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com