
সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়।
অফিস আদেশের দুর্নীতি প্রতিরোধ ও সততা-সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে।
সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো প্রকারের আর্থিক লেনদেন বা তাঁদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
অফিস আদেশে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com