সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের নামে থাকা অস্থাবর সম্পদ অবরুদ্ধ (ফ্রিজিং) করার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আলী আজম মুকুল ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
দুদক সূত্রে জানা যায়, আলী আজম মুকুলের বিরুদ্ধে দায়ের করা মামলার সূত্রে তার নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার জন্য ৫ জানুয়ারি ২০২৬ তারিখে আবেদন করা হয়। আবেদনটি করা হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত বিধিমালা ২০১৯) এর বিধি-১৮ অনুযায়ী। মামলাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা নম্বর ০২ (তারিখ ০৬ অক্টোবর ২০২৫)।
দুদকের আবেদনে বলা হয়, আলী আজম মুকুল দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তদন্তকালে তার নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com