প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও তাঁর স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ ও তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সাইফুর রহমান তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ বিভিন্ন ব্যাংক থেকে ২ হাজার ২৫০ কোটি টাকা ঋণ গ্রহণ, ওভার ইনভয়েস ও ভুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন। এই অভিযোগগুলোসহ তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
@prothom alo
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com
© Copyright 2025 - acmbangladesh.com