সাতক্ষীরায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে ঠিকাদার ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো নানাভাবে চাঁদাবাজি ও হুমকির মুখে পড়ছে। দলীয় পরিচয় ব্যবহার করে একটি অসাধু চক্র ঠিকাদারদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে- এমন অভিযোগ দিন দিন বাড়ছে। এতে জেলার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে ঠিকাদাররা অভিযোগ করেছেন।
সদর উপজেলার বদ্ধিপুর কলোনিতে সড়ক নির্মাণকাজ করতে গিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত হন মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসান। এ সময় নির্মিত সড়ক ক্ষতিগ্রস্ত করা হয়। পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটিকে বাধ্য হয়ে পুলিশ পাহারায় কাজ সম্পন্ন করতে হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার হয়ে জেয়ালা সড়কের কার্পেটিং কাজ শেষ করা হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা ছিল এক কোটি ১২ লাখ আট হাজার ৬৯৩ টাকা।
চাঁদাবাজির শিকার ঠিকাদার জাহিদ হাসান বলেন, আমরা সরকারের উন্নয়ন সহযোগী। কাজ করতে গিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাদের ওপর হামলা করা হয় এবং কাজ নষ্ট করা হয়। অল্প কিছু কাজ বাকি থাকতে আমাকে লাঞ্ছিত করা হয়। শেষ পর্যন্ত পুলিশ পাহারায় কাজ শেষ করতে হয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com