নড়াইলের লোহাগড়া উপজেলা গেটে রবিবার (২৯ ডিসেম্বর)বেলা ১২ টার সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তার ফারজানা আক্তারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে, যা কৃষকদের সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। অফিসের কর্মচারীরা অভিযোগ করেছেন যে, কৃষি কর্মকর্তা তাদের সাথে অসম্মানজনক আচরণ করছেন এবং বিভিন্ন প্রশাসনিক কাজ কঠিন করে তুলেছেন।
অভিযোগের মধ্যে রয়েছে— অফিস স্টাফদের সাথে দুর্ব্যবহার, ফটোকপি করার ক্ষেত্রে অতিরিক্ত জটিলতা, প্রকল্পের বরাদ্দের তথ্য গোপন রাখা, প্রণোদনার সেবায় প্রয়োজনীয় উপকরণ না দেয়া, কৃষকদের জন্য সহায়তার অভাব, সরকারি গাড়ির অপব্যবহার, এবং সমলয় কার্যক্রমের দুর্বল বাস্তবায়ন। এছাড়া, অফিসে অন্যায়ের প্রতিবাদ করলে কর্মচারীদের হেনস্থা করা হয়।
এসব কারণে অফিসের পরিবেশ অত্যন্ত নেতিবাচক হয়ে পড়েছে এবং কৃষকদের সেবা প্রদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা এর দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
@dailysokalersomoy
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com