ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সরকারি সার্ভেয়ারের দায়িত্বে থাকা শামিউল ইসলাম ও তার স্ত্রী নুরুন্নাহার ভূঁইয়ার বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয় ও প্রশাসনিক একাধিক সূত্র জানিয়েছে, তাদের নামে-বেনামে যে পরিমাণ জমি ও ফ্ল্যাট রয়েছে, তা সরকারি চাকরিজীবী হিসেবে ঘোষিত আয় ও বেতনের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
সূত্রমতে, শামিউল ইসলাম ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০ কোটি টাকার বেশি হতে পারে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, চাকরিরত না থাকলেও তার স্ত্রী নুরুন্নাহার ভূঁইয়ার নামে বিপুল পরিমাণ জমি ও ফ্ল্যাটের তথ্য উঠে এসেছে, যা সম্পদ অর্জনের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে।
সূত্রনির্ভর সম্পদের তালিকা চিহ্নিত
১. ব্যাঙ্কারস টাওয়ার, ফ্ল্যাট ৫/এ, বাসা ৮৩/৮৪, রোড ০১, ব্লক-বি, মাতুয়াইল নিউ টাউন
২. পূর্ব নাখালপাড়া, তেজগাঁও — ২৫৪/১/১, ২য় তলা
৩. ডেমরা, মাতুয়াইল — ৮২/১৯৫, খতিয়ান ৫৮৯৯ (শামিউল ইসলাম)
৪. ডেমরা, পাড়া ডগার — ১৭৭/১৫৬ (শামিউল ইসলাম)
৫. ডেমরা, মাতুয়াইল — ৮২/১৯৫, খতিয়ান ৩৭১৬৯ (শামিউল ইসলাম)
৬. ডেমরা, মাতুয়াইল — ১২২/১৯৯, খতিয়ান ৩৭১৭২ (নুরুন্নাহার ভূঁইয়া)
৭. ডেমরা, ডগার — ১৪২/১৯২ (নুরুন্নাহার ভূঁইয়া)
৮. ডেমরা, মাতুয়াইল — ৮২/১৯৫, খতিয়ান ৩৭১৬৯ (শামিউল ইসলাম)
৯. নেত্রকোনা সদর, সাখুয়া (বিডিআর ক্যাম্প সংলগ্ন)— খতিয়ান ৬৬৪ (শামিউল ইসলাম)
স্থানীয় সূত্র জানায়, সরকারি নিয়মিত আয়ের বাইরে এত বড় মাপের সম্পদ অর্জনের বিষয়টি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, শামিউল ইসলাম ঘুষ ও অনিয়মের মাধ্যমে এসব সম্পদ গড়ে তুলেছেন।
একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এ ধরনের অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি প্রশাসনের স্বচ্ছতা রক্ষায় এমন তদন্ত অত্যন্ত জরুরি।”
অভিযোগের বিষয়ে শামিউল ইসলাম বা তার স্ত্রী নুরুন্নাহার ভূঁইয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই অথবা তদন্ত শুরু হয়েছে কিনা তাও নিশ্চিত করা যায়নি।
সরকারি কর্মকর্তাদের সম্পদ স্বচ্ছতা নিয়ে জনমনে নতুন প্রশ্ন তৈরি হওয়ায় এ ঘটনা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com