প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
টিটিসি অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন
দেশের অর্থনীতি সচল রাখতে রেমিট্যান্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। দেশে বিদেশগামীদের দক্ষ করতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। বরং টিটিসির অধ্যক্ষ, চিফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে বিদেশগামী কর্মীদের কাছে সার্টিফিকেট বাণিজ্য ও অর্থ আত্মসাৎ করার বিস্তর অভিযোগ রয়েছে। এমন অভিযোগে দিনাজপুর খানসামা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্তকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ধু নিমাই কুমার দত্তের বিরুদ্ধেই নয়, নানা কৌশলে সরকারি টাকা আত্মসাৎ এবং বিদেশগামী কর্মীদের কাছে তিন দিনের প্রাক-ট্রেনিং করার নামে সার্টিফিকেট বাণিজ্য করা, অনিয়ম দুর্নীতসহ নানা অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর টিটিসির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, ইন্সট্রাকটর শেখ রাকিবুল হাসানসহ একাধিক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে বিভাগীয় মামলার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন থেকেও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
জানতে চাইলে দিনাজপুর খানাসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাই আমি এখন অফিস করছি না। তবে যেসব অভিযোগের কারণে আমাকে বরখাস্ত করা হয়েছিল, আমি সেটির জবাব কর্তৃপক্ষের কাছে দিয়েছি। এক প্রশ্নের উত্তরে নিমাই কুমার দত্ত বলেন, আমার বিরুদ্ধে দিনাজপুর টিটিসিতে কর্মরত থাকার সময় অভিযোগ দেয়া হয়েছিল। এ নিয়ে বিভাগীয় মামলা দায়ের হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাছে আমি যথাযথ জবাব দিয়েছি। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় আমার ব্যাপারে চূড়ান্ত রেজাল্ট দেননি।
এ দিকে গত ৩০ জুন দিনাজপুর জেলা প্রশাসকের কাছে নিমাই কুমার দত্তের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তার অপসারণ ও শাস্তি দাবির পাশাপাশি সেই প্রতিষ্ঠানে একজন কর্মঠ, সৎ ও দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য দিনাজপুরের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com
© Copyright 2025 - acmbangladesh.com