
বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা গ্রহণে বিরাজমান অনিয়ম ও দুর্নীতির শিকার হন সমতল ও পার্বত্য অঞ্চলের আদিবাসীরা। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত একটি গবেষণা প্রতিবেদনে।
মঙ্গলবার ধানমন্ডিতে অবস্থিত টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষক রাজিয়া সুলতানা।
সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা ও অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং মুহাম্মদ বদিউজ্জামান।
গুণগত পদ্ধতিনির্ভর গবেষণাটি পরিচালিত হয় ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত। দেশের আট বিভাগ থেকে নির্বাচিত ১১টি জেলার ২৯টি আদিবাসী জনগোষ্ঠী (সমতলের ২২টি ও পার্বত্য অঞ্চলের ৭টি) এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com