
ঘুষ-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সহকারী পুলিশ পরিদর্শক মাহাবুব হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের কাছে কোনো তথ্য আসলে তা অনুসন্ধান করা হয়। নিয়মমাফিক তাদের বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com