রবিবার (১ জুন) দুপুরে রাজজাধানী বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক।
অভিযানে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শেষে দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদের নিয়োগে অনিয়মের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অন্যদিকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদক জানিয়েছে, রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।
