প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ
চাঁদাবাজি ও দুর্নীতি ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে: ডা. শফিকুর রহমান

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে। এমনকি বিদেশি বিনোয়গকারীরাও এতে নিরুৎসাহিত হচ্ছেন।
জামায়াত আমির বলেন, ‘অর্থনীতিতে ধনী-গরিব সবাই অবদান রেখে যাচ্ছে। অর্থনীতি অবশ্যই ন্যায্যতার ওপর প্রতিষ্ঠিত হতে হবে।’
দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করে ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অর্থনীতির বিভিন্ন খাতে লাল ফিতার দৌরাত্ম্যের পাশাপাশি দুর্বৃত্তপনা বাড়ছে, ক্ষেত্রবিশেষে এই এই দুর্বৃত্তপনায় সহায়তা করছে রাষ্ট্র। যার ফলে উদ্যোক্তারা বিপদের মুখে পড়ছেন।’
তিনি বলেন, ব্যবসায়ীদের ‘সুবিধাবাদী’ বলা হলেও তারা বাধ্য হয়েই সরকার পরিবর্তনের সঙ্গে অবস্থান বদলায়। এই দায় রাষ্ট্র ও রাজনীতিবিদদের।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখনো একটি কম্ফোর্ট জোন তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার শপথ এখন নিতে হবে।’
অর্থনৈতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান আরও বলেন, সার্টিফিকেট প্রদানের শিক্ষা নয়, কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা ঘর হবে ইন্ডাস্ট্রির হাব।
মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়োগেও দুর্নীতি হচ্ছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সবাই দুর্নীতি ঘৃণা করেন, কিন্তু নিজের ক্ষেত্রে লোভ সামলাতে পারে না। রাজনৈতিক স্বদিচ্ছায় হলো মূল ইচ্ছা। যৌক্তিক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’
পেশাদার মানুষ তৈরির শিক্ষা, দুর্নীতি মুক্ত সমাজ এবং ন্যায়বিচারের সমাজ গড়াই জামায়াতের লক্ষ্য বলে জানান শফিকুর রহমান।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com
© Copyright 2025 - acmbangladesh.com