ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে অনুসন্ধান শুরুর বিষয়ে জানানো হয়েছে!
দুদকের এক শীর্ষ কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, দুদক কমিশন অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালককে (তদন্ত-১) একটি চিঠি দেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com