রাজবাড়ী জেলার গোয়ালন্দে সরকার নিযুক্ত বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে সার বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, সরকারিভাবে ডিএপি সারের নির্ধারিত মূল্য কৃষক পর্যায়ে প্রতি কেজি ২১ টাকা, যার ৫০ কেজির প্রতি বস্তার দাম ১ হাজার ৫০ টাকা। কিন্তু বিসিআইসি ডিলাররা খুচরা সার বিক্রেতাদের প্রতি বস্তা ১,৩৫০ টাকা থেকে ১,৫০০’শ টাকা পর্যন্ত বিক্রি করে অধিক মুনাফা গ্রহণ করছে।
এছাড়া ডিএপি সার খুচরা বিক্রেতা ও সাব ডিলারদের মাঝে সমবণ্টন করে দেওয়ার নিয়ম থাকলেও, তা সঠিকভাবে করা হচ্ছে না।
অভিযোগ রয়েছে, বিসিআইসি ডিলাররা বরাদ্দ করা সার নিজেদের নিয়ন্ত্রণে রেখে শুধু পছন্দের কিছু খুচরা সার বিক্রেতাদের কাছে এবং যাদের সাব ডিলারের কোনো বৈধ লাইসেন্স নেই তাদের কাছেও অধিক মুনাফা নিয়ে বিক্রি করছে।
দৌলতদিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মো. ইমরান হোসেন জানান, আমি এ বিষয়গুলোর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ১০ হাজার টাকা উৎকোচ দাবির মিথ্যা অভিযোগ দেয় ডিলাররা। কর্তৃপক্ষ অভিযোগের কোনো তদন্ত ছাড়াই আমাকে এখান থেকে বদলি করে দেওয়া হয়।
অনুসন্ধানে আরও জানা গেছে, গোয়ালন্দ উপজেলার তালিকাভুক্ত বিসিআইসি ডিলারদের গুদাম বা দোকান ঘর তাদের দায়িত্ব প্রাপ্ত নিজ নিজ ইউনিয়নে থাকার কথা। কিন্তু প্রত্যেক ডিলারের গুদাম ও দোকান গোয়ালন্দ বাজারে অবস্থিত। কৃষি বিভাগের সংশ্লিষ্টদের ম্যানেজ করে তারা দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা চালিয়ে আসছে। এতে করে ভোগান্তি ও বাড়তি ব্যয় হচ্ছে সাধারণ কৃষক ও ইউনিয়ন পর্যায়ে খুচরো সার বিক্রেতাদের।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com