অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দুই বোন ও ভগ্নিপতির সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
সাবেক সচিব কবির বিন আনোয়ারের বোন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শ্যামলী হোসেনের নামে এক কোটি ৯২ লাখ ৪৫ হাজার ১৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক।
শ্যামলী হোসেনের স্বামী এবং কবির বিন আনোয়ারের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৬ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ কারণে তাদের কাছে দুদক আইন ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com