প্লট বরাদ্দে দুর্নীতি :
হাসিনার তিন মামলার রায় ২৭ নভেম্বর, এক মামলার যুক্তিতর্ক শুনানি ২৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা তিন মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৭ নভেম্বর। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ধার্য করেছেন।
আজ যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। আজ একটি মামলার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। অন্য দুটি মামলা আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শেষে আদালত যুক্তিতর্ক শুনানিও গ্রহণ করেন। পরে রায়ের তারিখ ধার্য করেন।
শুনানির সময় কারাগার থেকে রাজউকের সাবেক সদস্য (ভূমি ও স্থাপনা) মোহাম্মদ খুরশীদ আলমকে হাজির করা হয়। তার পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন আইনজীবী শাহীনুর রহমান। শেখ হাসিনাসহ অন্যান্যরা পলাতক রয়েছেন।
দুদকে বিশেষ পিপি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিন মামলার মধ্যে এক মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন, আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং অন্য মামলায় সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন। তবে প্রত্যেক মামলায় শেখ হাসিনা এবং রাজউকের কয়েকজন কর্মকর্তা আসামি। তারা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই একই আদালত এ তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আরেক মামলায় যুক্তিতর্ক ২৫ নভেম্বর
নিজেকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলায় বিতর্ক ও শুনানি জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ ধার্য করেন। এই মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ এবং টিউলিপসহআসামি ১৭ জন।
আজ এই মামলায় আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়।
তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত যুক্তিতর্ক শুনানির তারিখ ধার্য করেন।
এই আদালতে বিচারাধীন হাসিনা, রেহানা ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ও মেয়ে আজমিনা সিদ্দিকীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মামলা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতির দমন কমিশন দুদক শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও অন্যদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করে।
গত ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগ পত্র দাখিল করে দুদক। অভিযোগ পত্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সহ ২৮ জন আসামি। ইতিমধ্যে প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com