চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকত আলী চৌধুরী, তাঁর স্ত্রী-সন্তান ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
সংস্থাটি তাঁদের বিরুদ্ধে ব্যাংক হিসাব থেকে ‘অস্বাভাবিক লেনদেন’ এবং ঋণপত্রের (এলসি) মাধ্যমে জাহাজ ভাঙা ব্যবসার আড়ালে নামসর্বস্ব প্রতিষ্ঠানের সাহায্যে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলেছে।
আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের অভিযোগ, শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেন হয়েছে। একই সঙ্গে এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিদেশে টাকা পাচারের অভিযোগের সত্যতা যাচাই প্রয়োজন।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com