রাজশাহীতে চাল নিয়ে কারসাজির অভিযোগে বাগমারা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (উপখাদ্য নিয়ন্ত্রক) চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
ওই ঘটনায় রাজশাহী জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রককে (সরকারি খাদ্য নিয়ন্ত্রক) সাতক্ষীরায় বদলি করা হয়েছে। আর রাজশাহীর দায়িত্ব দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (সহকারী খাদ্য নিয়ন্ত্রক)। উপসচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত এক সরকারি আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
গত বুধবার বাগমারার ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশে বলা হয়েছে, ‘তার চাকরিকাল বয়স ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।’
এদিকে এ ঘটনায় রাজশাহী জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (সহকারী খাদ্য নিয়ন্ত্রক) ওমর ফারুককে সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহীর দায়িত্ব দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী খাদ্য নিয়ন্ত্রক) মোহন আহমেদকে। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। নীতিমালা অনুযায়ী নিজ জেলা কোনো কর্মকর্তা এই দায়িত্ব পেতে পারেন না। তিনি একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক। গতকাল বৃহস্পতিবার এই আদেশে স্বাক্ষর করেন উপসচিব জয়নাল মোল্লা।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com