চট্টগ্রামে ইউসিবির চকবাজার ও পোর্ট শাখা থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ৩১ কোটি ৬৯ লাখ টাকা ঋণ তুলে আত্মসাতের অভিযোগে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম কার্যালয়ে মামলাগুলো রেকর্ড হয়েছে বলে নিশ্চিত করেছেন উপপরিচালক সুবেল আহমেদ।
এগুলোর মধ্যে দুটিতে আসামি করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে। এ ছাড়া মামলাগুলোতে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান, পরিচালক, ভাইস চেয়ারম্যানসহ ঋণ বিতরণ ও জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, বশির আহমেদের প্রতিষ্ঠান বি অ্যান্ড বি ইলেকট্রনিক্সের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান এবং আবুল কালাম নামের আরেক ব্যক্তি বিভিন্ন গ্রামের দরিদ্র কৃষক ও শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র, ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। তাদের তথ্য ব্যবহার করে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় ভুয়া প্রতিষ্ঠান গড়া হয়। এরপর ওইসব প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা ও ঋণ অনুমোদনের পর কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com